DaybreakBd Terms and condition
ডেইব্রেক বিডিতে আপনাকে স্বাগতম! ডেইব্রেক বিডি একটি উদীয়মান ই-কমার্স প্রতিষ্ঠান যা নিজস্ব কারখানায় উৎপাদিত বিছানার চাদর খুচরা বিক্রি করে থাকে।এটি একটি নিজস্ব মালিকানাধীন সেলস পয়েন্টে ও অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পণ্য বিক্রয় করে থাকে।
আমাদের ওয়েবসাইটের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন এবং শর্তাবলীতে সম্মত হলে ব্যবহার করুন, অন্যথায় সম্মত না হলে আপনার মতামত আমাদের জানান।
শর্তাবলী পরিবর্তন: ডেইব্রেক যেকেনো সময় শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখে তাই শর্তাবলী পর্যালোচনা করে ওয়েবসাইট ব্যবহার করে পণ্য কেনাকাটা করুন।শর্তাবলী নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
পণ্যের তথ্য:
ডেইব্রেক সবসময় পণ্য পাঠানোর পূর্বে গুনগত মান এবংগ্রাহকদের কাছে উচ্চ-মান সম্পন্ন পণ্য সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করে।
-
- হ্যান্ড ব্লক: আমাদের কিছু পণ্য হ্যান্ড ব্লক টুইল কটনের তৈরি তাই অনলাইনে যে পণ্যটি দেখছেন এবং কেনা পণ্যটি ক্যামেরার আলোর তারতম্যের কারণে যথাসামান্য পরিবর্তন পরিলক্ষিত হতে পারে। তবে কাছাকাছি মিল রাখার জন্য আমরা প্রচেষ্টা করে থাকি।
- কালার: আমরা ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের রঙ এর গুনগত মান যথাসম্ভব নির্ভুল ভাবে প্রদর্শন করার চেষ্টা করে থাকি। আপনার ব্যবহৃত মোবাইল/ কম্পিউটারের ডিসপ্লের ভিন্নতা অনুসারে কালারের ভিন্নতা পরিলক্ষিত হতে পারে।
- হ্যান্ড ব্লক: আমাদের কিছু পণ্য হ্যান্ড ব্লক টুইল কটনের তৈরি তাই অনলাইনে যে পণ্যটি দেখছেন এবং কেনা পণ্যটি ক্যামেরার আলোর তারতম্যের কারণে যথাসামান্য পরিবর্তন পরিলক্ষিত হতে পারে। তবে কাছাকাছি মিল রাখার জন্য আমরা প্রচেষ্টা করে থাকি।
-
- মূল্য:ফটোগ্রাফিক্যাল / টাইপোগ্রাফিক্যাল ত্রুটির জন্য কোনো পণ্যের মূল্য কম / বেশি হলে, ডেইব্রেক বিডি ওই তালিকাভুক্ত পণ্যের অর্ডার বাতিল করার অধিকার রাখে। আমাদের সকল পণ্য বাংলাদেশ মূল্য সংযোজন কর ও অত্যাবশ্যক পরিসেবা আইন সাপেক্ষে।
-
- পেমেন্ট: মোবাইল ব্যাংকিং বা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি পেমেন্ট করে অর্ডার ক্যান্সেল করলে ক্যাশ রিফান্ড পাবেন এবং ডেলিভারী চার্জ পাবেন না।
- শিপিং মেথড: আমাদের পণ্য গুলো ডেলিভারী করার জন্য মনোনীত সংস্থা এর প্যকেজিং করে থাকে।
তথ্য সুরক্ষা: ডেইব্রেক শতভাগ নিশ্চিত করে যে, গ্রাহকের ব্যক্তিগত কোনো তথ্য থার্ড পার্টি অসাধু সংস্থাদের নিকট হস্তান্তর করে না।
লিগ্যাল ইনফরমেশন: ওয়েবসাইটের সকল ফিচার, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি যাবতীয় তথ্যাদি ’’বাংলাদেশ কপিরাইট বিধিমালা ২০০০’’ অনুযায়ী ডেইব্রেক সংরক্ষণ করে থাকে।
Return policy:
আমরা পণ্য পাঠানোর ১০ দিনের মধ্যে ফেরত গ্রহণ করে থাকি যদি পণ্যটিতে প্রোডাক্ট ট্যাগ থাকে, অব্যবহৃত হয়ে থাকে এবং পারচেজ ইনভয়েস থাকে।
এছাড়া নিম্নলিখিত শর্তাবলী যদি আপনার ক্রয়কৃত পণ্যের সাথে মিল থাকে, প্রোডাক্ট হাতে পাওয়ার পরপরই আপনি রিটার্ন করতে পারবেন।(এক্ষেত্রে ডেলিভারী চার্জ প্রযোজ্য)
-
- যদি পণ্যটি ত্রুটিযুক্ত হয় বা গ্রহণযোগ্য মানের না হয়।
- যদি চাদরের সাইজ বিছানায় ফিট না হয়।
- যদি ওয়েবসাইটে উল্লেখিত ছবি এবং ডেসক্রিপশনের সাথে প্রোডাক্টের মিল না থাকে।
বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি আমাদের বেডশীট ওয়াশিং বিধি মেনে ওয়াশ করে থাকেন এক্ষেত্রে বেডশীট ব্যবহারের ৪৫ দিনের মধ্যে যদি কালার বা কাপড় ড্যামেজ হয়, তখন আমরা পণ্যটি ফেরত গ্রহণ করে থাকি।
রিফান্ডস: আপনার ক্রয়কৃত প্রোডাক্টটি যদি আমাদের স্টকে এভেইলেবল না থাকে বা প্রোডাক্ট ম্যাটেরিয়ালে অসামঞ্জস্যতা প্রমাণিত হয় তখন আমরা ক্যাশ রিফান্ড করে থাকি।
পেমেন্ট মেথড এবং রিফান্ড টাইম:
-
- বিকাশ,নগদ,রকেট পেমেন্টের ক্ষেত্রে ৫ কর্মদিবস।
- ক্যাশ অন ডেলিভারী পেমেন্টের ক্ষেত্রে ৫ কর্মদিবস।
- ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে ১০ কর্মদিবস।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
+8801894-762300 এই নাম্বারে।

Twill Cotton Luxury Hand Block King Size Bedsheet - ১ বেডশীট + ২পিছ বালিশের কভার